সাতক্ষীরা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষক নেতা সাইফুল্লাহ লস্কর হত্যার অভিযোগে সাতক্ষীরার পুলিশ সুপারিনটেনডেন্টকে (এসপি) গ্রেপ্তারের দাবি জানিয়েছে ভূমিহীনরা।
শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মঙ্গলবার অনুষ্ঠিত এক ভূমিহীন সমাবেশ বক্তারা এ দাবি জানান।
এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এসপি ছাড়া সহকারী পুলিশ সুপারিনডেনডেন্ট (এএসপি সার্কেল), সদর থানার ওসি এবং কাটিয়া ফাঁড়ির টিএসআইকেও গ্রেপ্তারের দাবি জানানো হয় সমাবেশে।
এ ছাড়া জেলা প্রশাসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।
শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মঙ্গলবার এক ভূমিহীন সমাবেশে নেতারা এ দাবি জানান।
৪৮ ঘণ্টার মধ্যে তাদের দাবি না মানলে সাতক্ষীরা অচল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
গত ৪ ডিসেম্বর গভীর রাতে শহরের কাটিয়া লস্করপাড়ায় নিজ বাড়িতে পুলিশি অভিযানের পর সাইফুল
bdnews24