২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন প্রধান বিচারপতির শপথ বুধবার

নবনিযুক্ত প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম বুধবার শপথ নেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2009, 04:11 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নবনিযুক্ত প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম বুধবার শপথ নেবেন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বঙ্গভবনে সকাল সাড়ে ন'টায় তাকে শপথ পাঠ করাবেন বলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. শওকত হোসেন জানিয়েছেন। এদিকে বিদায়ী প্রধান বিচারপতি এমএম রুহুল আমিন রাষ্ট্রপতির সঙ্গে মঙ্গলবার বঙ্গভবনে সাক্ষাত করেছেন। বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম গত ১৫ ডিসেম্বর প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। রাষ্ট্রপতি সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী এই নিয়োগ দেন। ২৩ ডিসেম্বর থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে নিয়োগপত্রে বলা হয়। সুপ্রিম কোর্টের অবকাশ শেষে আগামী ৩ জানুয়ারি নয়া প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামকে সংবর্ধনা দেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম ১৯৯৪ সালের ১০ ফেব্র"য়ারি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি ও ১৯৯৬ সালের ৮ ফেব্র"য়ারি স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম আগামী ৭ ফেব্রুয়ারি অবসর নেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২২০৮ ঘ.