২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৭২২৫ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ উত্তীর্ণ

প্রথমবারের মতো অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩৭ হাজার ২২৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2009, 02:04 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথমবারের মতো অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩৭ হাজার ২২৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১৬ হাজার ৯১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২২০টি, পরীক্ষণ বিদ্যালয় ৪৬টি, রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৭ হাজার ৫৫৫টি, অন্যান্য বিদ্যালয় ৪ হাজার ২৩১টি, কমিউনিটি বিদ্যালয় ৮০৫টি, ব্র্যাক পরিচালিত বিদ্যালয় ৭ হাজার ৮১টি, শিশু কল্যাণ বিদ্যালয় ২০টি এবং ৩৫৫টি আনন্দ স্কুল রয়েছে। এদিকে, প্রথম বারের মতো অনুষ্ঠিত এ পরীক্ষায় অকৃতকার্য ১১.১৬ শতাংশ শিক্ষার্থীকে এ বছর বাড়তি নজর দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমীন। এ বছর শতকরা পাসের হার ৮৮.৮৪ এবং পরীক্ষা দেয়নি এমন শিক্ষার্থীর হার ৭.৯০। অকৃতকার্য শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে পারবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/জিএনএ/১৯৫৯ ঘ.