রাজবাড়ী, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে মঙ্গলবার ভোর রাতে একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ এনামুল হক নামে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দেবরাজপুর গ্রামের এনামুল যশোর এমএম কলেজের শিক্ষার্থী বলে পুলিশ জানায়।
গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ সাংবাদিকদের জানান, রাত ৪টার দিকে খুলনা থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি করে এনামুলকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করা হয়েছে। এনামুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা ফিরোজ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৮০৮ ঘ.
bdnews24