২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় আরো ৪ শিবিরকর্মী গ্রেপ্তার

সরকারি আযিযুল হক কলেজে সংঘর্ষের জড়িত অভিযোগে ছাত্র শিবিরের আরো চার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2009, 12:00 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

বগুড়া, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি আযিযুল হক কলেজে সংঘর্ষের জড়িত অভিযোগে ছাত্র শিবিরের আরো চার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে শহরের বিভিন্ন মেসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- নীলফামারীর ডিমলা উপজেলার মিজানুর রহমান মিজান (২৩), জয়পুরহাটের কালাই উপজেলার রেজা আহমেদ (২০), জহুরুল ইসলাম (২১) ও হামিদুল ইসলাম (২২)। রোববারের সংঘর্ষের পর এ নিয়ে ছাত্র শিবিরের ছয় কর্মীকে গ্রেপ্তার করা হলো। সংঘর্ষের দিনই আনোয়ার হোসেন ও ইসমাইল হোসেন নামে দুই শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়। সদর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) রোজীনা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে জামিলনগরে বিভিন্ন মেসে তল্লাশি চালিয়ে চার ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। বগুড়ার সহকারী পুলিশ সুপার কাজিম উদ্দিন জানান, বাইরে থেকে এসে কোনো শিবিরকর্মী যেন সহিংসতা না ঘটাতে পারে সেজন্য প্রতিটি থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে। ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষের পর ছাত্রলীগের কলেজ শাখার আহ্বায়ক মাহমুদুন্নবী রাসেল বাদি হয়ে থানায় মামলা করেন। এদিকে আযিযুল হক কলেজ শাখার শিবিরের সভাপতি মাহমুদুল হাসান বাদশা অভিযোগ করেন, পুলিশ তল্লাশির নামে তাদের সংগঠনের কর্মীদের হয়রানি করছে। সংঘর্ষের ঘটনায় শিবির বুধবার আদালতে মামলা করবে বলেও জানান তিনি। অন্যদিকে সংঘর্ষের জন্য শিবিরকর্মীদের দায়ী করে তাদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রলীগ মঙ্গলবার দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫০ ঘ.