ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের উত্তরাঞ্চলে মৃদ্যু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। মৌসুমের প্রথম এ শৈত্যপ্রবাহ মাঝারি রূপ নিতে পারে। আগামী চার-পাঁচ দিন তা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছেন।
সোমবার রাতে আহাওয়া অধিদপ্তরের কর্তব্যরত আবহাওয়াবিদ মো. রাশেদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা বলেন।
তিনি জানান, সোমবার সন্ধ্যা থেকে যশোর, কুষ্টিয়া, শ্রীমঙ্গল ও রাজশাহী বিভাগে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শ্রীমঙ্গলে এদিন সর্বনিু তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
এছাড়া ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, ঈশ্বরদীতে।
উত্তরী হাওয়ার প্রভাবে বাতাসের তাপমাত্রা কমতে শুরু করেছে উলে
bdnews24