রংপুর, ডিম্বের ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর মেডিকেল কলেজে রোববার রাতে ছাত্রলীগের একটি গ্র"প আরেকটি গ্র"পের উপর হামলা করেছে।
কলেজে তামিম ও পুলক গ্র"পের মধ্যে নেতৃত্ব নিয়ে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছে।
হামলার প্রতিবাদে তামিম গ্র"প সোমবার ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ করে অধ্যক্ষকে স্মারকলিপি দিয়েছে।
স্মারকলিপিতে দেওয়া তিন দফা দাবি না মানলে মঙ্গলবার থেকে কলেজ এবং হাসপাতালে ধর্মঘট পালন করার ঘোষণা দেয় তারা।
তিনদফা দাবি হলো- আশফাকুল হক খন্দকার পুলককে ক্যাম্পাস থেকে বহিষ্কার, বহিরাগত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং ক্যাম্পাস থেকে পুলিশের উপপরিদর্শক কিবরিয়াকে অপসারণ।
কোতয়ালি থানায় ওসি আবদুর রশিদ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সোয়া ১০টার দিকে তামিম গ্র"পের কুতুব উদ্দিন ও কাওছার আলম শহর থেকে কলেজ ছাত্রাবাসে ফিরছিলেন। কলেজ গেটের কাছে আশফাকুল হক খন্দকার পুলক বহিরাগত কয়েকজনকে নিয়ে তাদের ওপর হামলা চালায় এবং মারধর করে।
ওসি জানান, এ ঘটনায় সোমবার কুতুব উদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
এ ব্যাপারে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আজিজুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে ১২ ডিসেম্বর ছাত্রলীগের তামিম ও পুলক গ্র"পের মধ্যে ক্যাম্পাসে সংঘর্ষ হয়েছিল। ওই সময় কলেজ ছাত্রাবাসে ভাংচুর হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৪ ঘ.
bdnews24