২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ভারতীয় কাপড় উদ্ধার, গ্রেপ্তার ২

ঢাকা-খুলনা মহাসড়কে মাদারীপুরের শিবচর উপজেলার খানবাড়ি এলাকা থেকে রোববার বিপুল পরিমাণ ভারতীয় কাপড় উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2009, 06:29 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

মাদারীপুর, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-খুলনা মহাসড়কে মাদারীপুরের শিবচর উপজেলার খানবাড়ি এলাকা থেকে রোববার বিপুল পরিমাণ ভারতীয় কাপড় উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই কাপড় বহনকারী ট্রাকের চালক মোনায়েম হোসেন মণ্ডল (৩৫) ও সহকারী কাওছার হোসেনকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। পাঁচ্চর হাইওয়ে পুলিশ সার্জেন্ট আসাদুল ইসলাম বলেন, সকালে কুষ্টিয়া থেকে ঢাকা যাওয়ার পথে সন্দেহ হলে পুলিশ ট্রাকটিতে তল্লাশি চালায়। ট্রাকটি থেকে ৭৫ বস্তা ভারতীয় দামী কাপড়চোপড় উদ্ধার করা হয়। ওই কাপড়ের মূল্য প্রায় এক কোটি টাকা বলে পুলিশ কর্মকর্তা জানান। এ ব্যাপারে শিবচর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২০ ঘ.