চাঁদপুর, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-১৪ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়েছে চাঁদপুর উপকূল রক্ষী বাহিনী (কোস্টগার্ড)।
রোববার দুপুরে ডাকাতিয়া নদীর তীরে এসব জাল পোড়ানো হয় বলে জানিয়েছেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কর্মকর্তা মো. মঞ্জুরুল ইসলাম।
তিনি বলেন, "গত কয়েকদিন ধরে চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকায় মেঘনা মোহনায় যাত্রীবাহী ৫টি লঞ্চে অভিযান চালিয়ে এসব জাল আটক করা হয়। এই জালের দাম আনুমানিক ৩০ লাখ টাকা।"
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট খাজা মাসুমসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/আরএ/১৩৩১ঘ.
bdnews24