২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসে র‌্যাব ও পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

বিজয় দিবস উদযাপনে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে র‌্যাব ও পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2009, 06:36 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় দিবস উদযাপনে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে র‌্যাব ও পুলিশ। সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোসহ যেখানে যেখানে বিজয় দিবসের অনুষ্ঠান হবে সেখানে নিরাপত্তা দেবে এ দুই বাহিনী। মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ওয়ালিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিজয় দিবসের নিরাপত্তায় রাজধানীতে ১০ হাজারের মতো পুলিশ সদস্য কাজ করবেন। এদের মধ্যে প্রায় ৭হাজার তাদের নিয়মিত দায়িত্বের অংশ হিসাবেই কাজ করবেন। শহীদ মিনার, শহীদদের কবরস্থানসহ বিশেষ স্থানগুলোয় আরো প্রায় তিন হাজার অতিরিক্ত পুলিশ কাজ করবে। রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণেও উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ থাকবে। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজয় দিবসে সারাদেশে সাড়ে ৫ হাজার র‌্যাব মোতায়েন থাকবে। এর মধ্যে ঢাকায় ২ হাজার ও সারাদেশে সাড়ে ৩ হাজার র‌্যাব সদস্য থাকবে। এছাড়া বিশেষ স্থানগুলোর নিরাপত্তায় বম্ব ও ডগ স্কোয়াড এবং গোয়েন্দা ইউনিট বিশেষ টহলে থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২৩৫৯ঘ.