২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে সংঘর্ষে শিশুসহ নিহত ২

জমি নিয়ে সংঘর্ষে ময়মনসিংহ সদর উপজেলায় শিশুসহ দুজন মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2009, 02:58 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ময়মনসিংহ, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমি নিয়ে সংঘর্ষে ময়মনসিংহ সদর উপজেলায় শিশুসহ দুজন মারা গেছেন। মঙ্গলবার বিকালে উপজেলার বোররচর ইউনিয়নের পশ্চিম কুষ্টিয়াপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়। নিহতরা হলেন- ইসমাইল হোসেন (২৭) ও রেখা (৭)। এর আগেও বিবদমান দু'পক্ষের সংঘর্ষে একজন মারা গিয়েছিলেন। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট এস এম আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পশ্চিম কুষ্টিয়াপাড়া গ্রামে আব্দুর রহমান ও আবু তাহেরের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিকালে তাহেরের লোকজন রহমানের বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় কাঁটা দিয়ে বেড়া দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পুলিশ কর্মকর্তা জানান, প্রতিপক্ষের বল্লমের আঘাতে রহমানের ভাইপো ইসমাইল ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত তাহেরের নাতনি রেখাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কিছুদিন আগে সংঘর্ষে রহমানের ভাইপো আলাল মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৮ ঘ.