২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৪ জানুয়ারি

আগামী ৪ জানুয়ারি জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। বিকেল তিনটায় সংসদ অধিবেশন বসবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2009, 03:55 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ৪ জানুয়ারি জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। বিকেল তিনটায় সংসদ অধিবেশন বসবে। সোমবার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। বছরের প্রথম অধিবেশন হওয়ায় এই অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ভাষণ দেবেন। নবম সংসদের তৃতীয় অধিবেশন বসে গত ৪ অক্টোবর। শেষ হয় ৫ নভেম্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৫০ ঘ.