ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক আব্দুল মাবুদকে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে রোববার বলা হয়, কাজে যোগদানের দিন থেকে এক বছরের জন্য তিনি ওই পদে চুক্তিভিত্তিক নিয়োজিত থাকবেন।
পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে এর আগে কর্মরত অতিরিক্ত সচিব আব্দুর রব হাওলাদারকে প্রায় দুই মাস আগে ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে বদলি করা হয়। এরপর থেকেই ওই পদটি শূন্য ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জিএনএ/১৮১০ঘ.
bdnews24