২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

মাগুরার শালিখা উপজেলা থেকে রোববার ভোরে অস্ত্রসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2009, 05:31 AM

Updated : 26 Aug 2022, 12:29 PM

মাগুরা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শালিখা উপজেলা থেকে রোববার ভোরে অস্ত্রসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- বিশ্বজিৎ মণ্ডল (৩৫), অমল বিশ্বাস (৩২) ও রূপকুমার বর (৩০)। তাদের কাছে দুটি রিভলবার ও দুই রাউন্ড গুলি পাওয়া গেছে বলে গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফছিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি বলেন, শালিখার আরপাড়া বাজার থেকে ভোর সাড়ে ৪টার দিকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। বিশ্বজিত ও অমলের বাড়ি শালিখার দক্ষিণ শিকারপুর গ্রামে। রূপকুমারের বাড়ি সদর উপজেলার আশবা গ্রামে। পুলিশ কর্মকর্তা ফছিআর বলেন, গ্রেপ্তারকৃতরা চরমপন্থী দলের সদস্য। অস্ত্রের বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১৯ ঘ.