ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় 'ওয়ার্ড' সামান্য পশ্চিম দিকে সরে গিয়ে একই এলাকায় স্থির রয়েছে। তবে এটি আরো জোরদার হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
শনিবার আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
ঘূর্ণিঝড় সংলগ্ন এলাকায় সাগর উত্তাল থাকায় সমুদ্রবন্দরগুলোকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
রাত সাড়ে ১০ টায় আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়, ঘূর্ণিঝড়টি রাত ১০টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৬১৫ কিমি দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৫৪৫ কিমি দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ১৫০৫ কিমি দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড়টি আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে উলে
bdnews24