২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় হরিণ ও মাংশ উদ্ধার

সুন্দরবনের খোলপেটুয়া নদীর শাবখালী এলাকা থেকে বুধবার ভোরে সাতটি হরিণ উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2009, 03:12 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

সাতক্ষীরা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের খোলপেটুয়া নদীর শাবখালী এলাকা থেকে বুধবার ভোরে সাতটি হরিণ উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা। এ সময় ২৫ কেজি হরিণের মাংশও উদ্ধার করা হয়। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। অসুস্থ হরিণগুলোকে সাতক্ষীরার বুড়িগোয়ালিনি রেঞ্জ কার্যালয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে স্টেশন কর্মকর্তা রেজাউল ইসলাম জানান। ওই কর্মকর্তা বলেন, ভোরে গভীর বন থেকে ফাঁস দিয়ে আটক করা সাতটি হরিণ ও ২৫ কেজি কাঁচা মাংশ নৌকায় নিয়ে যাচ্ছিল অবৈধ শিকারিরা। সুন্দরবনের খোলপেটুয়া নদীপথে আসার সময় বনবিভাগের কোবাদক স্টেশনের সদস্যদের দেখে তারা নৌকা ফেলে বনের ভেতর পালিয়ে যায়। এ ব্যাপারে বন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে রেজাউল ইসলাম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.