২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভিওআইপি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের সাগরিকা ও আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে বিপুল অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2009, 04:57 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাগরিকা ও আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে বিপুল অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরা হলেন- মোহাম্মদ সেলিম (৩৮), নাজমুল হক টগর (৩৮) ও লুৎফর রহমান লিটন (৪৫)। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে সোমবার সকাল আটটার দিকে নগরীর সাগরিকা এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে এসব ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। তবে এ অভিযানে কেউ গ্রেপ্তার হয়নি। এর আগে রোববার বিকেলে আগ্রাবাদ শেখ মুজিব রোড এলাকায় একটি আবসিক ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে ১২ লাখ টাকার অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। দুই অভিযানে কুইন্টাম, টেলুলার, চার্জার, পাওয়ার সাপ্লাই, টেলিফোন সেট, মনিটর, পাওয়ার সাপ্লাই, সিপিইউ, কি বোর্ড, লুপটেলেকম, মিডিয়া কনভার্টার, ডি লিংকসহ ভিওআইপির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এএল/এইচএ/২২৫০ ঘ.