নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চারদলীয় জোট সরকারের উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
আরেক দফা জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদনের শুনানি শেষে সোমবার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন নারায়ণগঞ্জের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আরিফুর রহমান।
একই সঙ্গে আগামী ১৩ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।
গত ২৫ নভেম্বর মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি পিন্টুকে আরো পাঁচদিন জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন জানায়। সোমবার শুনানির দিন ধার্য ছিল।
এই মামলায় এ পর্যন্ত তিন দফায় পিন্টুকে মোট ১০ দিন জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।
শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন আদালত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বদিউজ্জামান। তাকে সহায়তা করেন আনিসুর রহমান দিপুসহ আরো কয়েকজন আইনজীবী।
আসামিপক্ষে ছিলেন- অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, বারী ভূইয়া, খোরশেদ আলম মোল্ল
bdnews24