২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চ দুর্ঘটনা: তদন্ত কমিটি আরো তিনদিন সময় নিয়েছে

ভোলার লঞ্চ দুর্ঘটনা তদন্তে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরো তিনদিন সময় নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 12:47 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার লঞ্চ দুর্ঘটনা তদন্তে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরো তিনদিন সময় নিয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী কমিটির সোমবার প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কিন্তু কমিটির প্রধান নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-প্রধান জয়ন্ত কুমার নন্দী আবেদন করে আরো তিনদিন সময় চেয়ে নিয়েছেন। নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান রোববার সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়ে বলেছেন, তদন্ত প্রতিবেদন আগামী বৃহস্পতিবারের মধ্যেই মন্ত্রণালয়ের জমা হবে। এর পর আগামী সপ্তাহের শুরুতেই সরকার প্রতিবেদনটি জনসমক্ষে প্রকাশের জন্য গণমাধ্যমের কাছে সরবরাহ করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৮৩৮ঘ.