ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমনওয়েলথ সম্মেলন শেষে শুক্রবার সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্মেলনে যোগ দিতে গত শুক্রবার তিনি ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয় যান।
সম্মেলনে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ফলে হুমকির মুখে থাকা দেশগুলোর জন্য সহায়তা বাড়ানোর আহ্বান জানান।
সকাল পৌনে ১০টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ থেকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন শেখ হাসিনা।
তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনী প্রধান এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস, লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার ড. এম সাইদুর রহমান খান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রমুখ।
পোর্ট অব স্পেনে কমনওয়েলথ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাড, সাইপ্রাসের প্রেসিডেন্ট দোমিত্রিস ক্রিস্টোফাস, ডেনমার্কের প্রধানমন্ত্রী লার্স লোককে রাসমুসেন, শ্রীলংকার প্রধানমন্ত্রী রত
bdnews24