২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সঙ্গে আরো ২টি চুক্তি হচ্ছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে পূর্ব নির্ধারিত তিনটি চুক্তির বাইরে ঢাকা ও নয়া দিল্লি আরো দুটি চুক্তিতে স্বাক্ষর করতে পারে বলে জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2009, 02:56 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে পূর্ব নির্ধারিত তিনটি চুক্তির বাইরে ঢাকা ও নয়া দিল্লি আরো দুটি চুক্তিতে স্বাক্ষর করতে পারে বলে জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। পররাষ্ট্র সচিব মিজারুল কায়েসের সঙ্গে আলোচনার পর বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের তিনি বলেন, "কমপক্ষে আরো দুটি চুক্তি সম্ভাব্য স্বাক্ষরের জন্য অপেক্ষায় (পাইপলাইনে) আছে।" তবে চুক্তির বিস্তারিত জানাননি তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরসূচি প্রস্তুত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছিলেন বলে জানান পিনাক। আগামী ১৯ ডিসেম্বর প্রধানমন্ত্রীর ভারত সফর শুরু হওয়ার কথা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিদ্যুৎ বাণিজ্য এবং বাংলাদেশের রেল ও সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ভারতের অর্থায়ন সংক্রান্ত দুটি বিষয়ে সমঝোতা স্মারকে সই করতে পারে দুই প্রতিবেশী। ভারত গত সেপ্টেম্বরে বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রি করতে সম্মত হয়। এই বিদ্যুৎ বিক্রির জন্য দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত সরবরাহ লাইন নির্মাণসহ এ সংক্রান্ত অন্যান্য ইস্যুতে একটি চুক্তি হওয়া প্রয়োজন। বুধবার নয়া দিল্লিতে শেষ হওয়া বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে তিনটি চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে। এগুলো হচ্ছে