কুষ্টিয়া, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া শহরের চোড়হাস মোড় এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় বাস ও টেম্পোর সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
নিহতদের সবাই টেম্পোর যাত্রী। এর মধ্যে চালকও রয়েছেন বলে সদর থানার ওসি এ কে এম ফারুক হোসেন জানান।
তিনি জানান, ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/১৯১৮ ঘ.
bdnews24