২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় নিহত ৫

মাদারীপুর ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার ভোরে পাঁচজন নিহত ও আটজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2009, 09:43 AM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার ভোরে পাঁচজন নিহত ও আটজন আহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের টাঙ্গাইল প্রতিনিধি জানান, সদর উপজেলার বীরপুষিয়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল সড়কে একটি মাইক্রোবাস এবং ট্রাকের সংঘর্ষে দুজন নিহত এবং তিনজন আহত হয়েছে। সদর থানার ওসি জসিম উদ্দিন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঢাকা থেকে বগুড়াগামী একটি মাইক্রোবাসের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। নিহতরা হলেন- মাইক্রোবাস চালক শহিদুল ইসলাম (৩২) ও যাত্রী সুমন শরাফত (৩০)। সুমনের সঙ্গে বিডি-৬৪ নামে একটি সংবাদ সংস্থার একটি পরিচয়পত্র ছিলো বলে পুলিশ জানায়। আহত তিনজনকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করেছে, তবে এর চালক পলাতক। মাদারীপুর প্রতিনিধি জানান, কালকিনী উপজেলার পান্তাপাড়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগালে তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়। কালকিনী থানার ওসি মেজবাহউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাবনা থেকে বরিশালগামী পণ্যবাহী ট্রাকটির চালক ঘন্টু মুন্সী (৪০) এবং শুকুর আলী (৪৫) ও নুরুজ্জামান (৩০) নামে তিনজন ঘটনাস্থলেই মারা যায়। নিহতদের বাড়ি পাবনার বাশুরিয়া গ্রামে। ময়না তদন্তের জন্য লাশ মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫২২ ঘ.