ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী জানুয়ারি মাসের মধ্যেই ন্যায়পাল নিয়োগ দেবে সরকার।
নিয়োগ পাওয়া ন্যায়পাল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে প্রতিবেদন পাঠাবে।
মঙ্গলবার সচিবালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেকটর পল জে হেইটেন্স আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে এক বৈঠক করার পর মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, "দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী জানুয়ারি মাসের মধ্যেই ন্যায়পাল নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে এডিবি সরকারকে আর্থিক সহায়তাসহ প্রয়োজনীয় অন্যান্য সাহায্যের প্রতিশ্র"তি দিয়েছে।"
সংসদের সুপারিশের ভিত্তিতে পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি গ্রহণযোগ্য কোনো ব্যক্তিকে ন্যায়পাল হিসেবে নিয়োগ দেবেন বলে তিনি জানান।
আইনমন্ত্রী বলেন, "ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ন্যায়পাল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম তদন্ত করবে।
"একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে প্রতিবেদন পাঠাবে। ওই প্রতিবেদন অনুযায়ী সরকার সংশি
bdnews24