সাতক্ষীরা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কাঁকডাঙ্গা সীমান্তের কুঠিবাড়ি গ্রামে রোববার বিকালে বিডিআর সদস্যদের হামলায় নারী-শিশুসহ ছয়জন আহত হয়েছেন।
চোরাই পণ্য আটকের জন্য বিডিআরের কাঁকডাঙ্গা ক্যাম্পের তিন জওয়ান গ্রামের দুটি বাড়িতে অভিযান চালাতে গিয়ে বাধা মুখে পড়ে লোকজনকে পেটায় বলে সাংবাদিকদের জানিয়েছেন স্থানীয়রা।
হামলায় আহতদের মধ্যে আছেন- গ্রামের হাফিজ উদ্দিন, তার স্ত্রী ফিরোজা খাতুন, ছেলে আল আমিন, দাদী আজিবন নেছা, ইনসান ও তার স্ত্রী ফাতেমা।
এদের মধ্যে আজিবন ও ফিরোজাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কলারোয়া থানার ওসি এনামুল হক সাংবাদিকদের জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিআর ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন। সেখানকার পরিস্থিতি এখন শান্ত।
এ ব্যাপারে তিনি নিজে ঘটনার বর্ণনাসহ একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানান ওসি।
বিডিআর কাঁকডাঙ্গা বিওপি'র নায়েক সুবেদার সিদ্দিক সাংবাদিকদের বলেন, চোরাকারবারিরা ভারত থেকে শাড়ি নিয়ে আসছে
bdnews24