কুমিল্লা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি এলাকায় রোববার বিকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাড়ে পড়ে মা- ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।
আহত হয়েছেন অন্তত ১০ জন।
নিহতরা হলেন- তাসলিমা (৪০), তার ছেলে আশরাফুল (৮) ও অজ্ঞাতনামা এক বৃদ্ধ।
বুড়িচং থানার ওসি মো. আনিসুর রহমান খান সাংবাদিকদের জানান, কুমিল্লার ব্রাক্ষ্মণপাড়া উপজেলা থেকে ঢাকাগামী আলফি গ্রিন লাইন ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস বিকাল সাড়ে ৪টায় পূর্ণমতি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
তিনি জানান, আহতদের বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম জানাতে পারেননি তিনি।
ওসি জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৮ ঘ.
bdnews24