ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হজ পালনে সারাবিশ্ব থেকে সমবেত লাখো মুসলমান শুক্রবার মিনায় শয়তানের প্রতি পাথর নিক্ষেপের পরে পশু কোরবানি দিয়ে ঈদুল আজহা পালন করেছেন।
সৌদি আরবে অপ্রত্যাশিত ভারী বৃষ্টির কারণে এবার বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে হাজিদের।
আল অ্যারাবিয়া নিউজ চ্যানেল জানায়, শুক্রবারও ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা অবস্থা তৈরি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সৌদি আরবের আবহাওয়া বিভাগ।
আরাফাতের ময়দানে শুক্রবার ইবাদতের পর হাজিরা মিনায় ফিরে জামারাতে প্রতীকী শয়তানের প্রতি পাথর নিক্ষেপ করেন। এরপর পশু কুরবানি করে শুক্রবার কাবায় ফিরে শেষ হয় হজের আনুষ্ঠানিকতা।
২০০৬ সালে শয়তানের প্রতি পাথর নিক্ষেপ করার সময় ভিড়ের চাপে ৩৬৩ জন হাজি মারা যান। তবে জামারাতে পাঁচতলা বিশিষ্ট হাঁটাপথ এবং বর্ধিত স্তম্ভ তৈরি করার পরে এই ধরনের আর ঘটেনি।
বৃষ্টির কারণে প্রতি বছর হজে বাড়তি মানুষের ভিড় থাকলেও এবার তা অনেক কম বলে জানিয়েছে সৌদি আরবের বিভিন্ন সংবাদপত্র ও টেলিভিশন। বৃষ্টির ফলে সৃষ্ট যানজট ও ভিড়ের মধ্যে হজ পালনরতদের সতর্কতার সঙ্গে চলাফেরা করতে বলেছে কর্তৃপক্ষ।
২০০৬ সালের পর এবারের বৃষ্টিকেই সবচেয়ে বড় দুর্যোগ বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার আরাফাতের ময়দানে খুতবা শোনা ও ইবাদত-বন্দেগিতে হজের মূল অনুষ্ঠান পালন করেন প্রায় ২৫ লাখ পুন্যার্থী।
বুধবার কাবা শরিফ তাওয়াফের (প্রদক্ষিণ) মধ্য দিয়ে হজ অনুষ্ঠান শুরু হয়। হজ পালনরতরা এরপর মিনায় যান। সেখান থেকে তারা আরাফাতের ময়দানে যান।
নির্বিঘে
bdnews24