সিলেট, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দেশ অমান্য করায় সিলেট কোতয়ালি থানার ওসি সৈয়দুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আদালত।
সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেলায়েত উল্লাহ বৃহস্পতিবার এ আদেশ দেন।
আদালতের নথি থেকে জানা যায়, কোতয়ালি থানায় দায়ের করা একটি মামলার সাক্ষীসহ ওসিকে ১০ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু তিনি এ আদেশ পালন না করায় আদালত অবমাননার জন্য কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তার কারণ দর্শাতে বলেছে। আগামী ১৩ জানুয়ারি ওসি সৈয়দুজ্জামানকে আদালতে হাজির হয়ে এ নোটিশের জবাব দিতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৫ ঘ.
bdnews24