ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাবিশ্ব থেকে সমবেত লাখো মুসলমান হজ পালনে বৃহস্পতিবার আরাফাতের ময়দানে সমবেত হন।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 'লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক' ধ্বনিতে চারদিক মুখর হয়ে ওঠে। এর অর্থ হল, "আমি হাজির। হে আল্লাহ আমি হাজির।"
সৌদি আরবে অপ্রত্যাশিত ভারী বৃষ্টির কারণে এবার বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে হজ পালনরতদের।
আরাফাতের ময়দানে খুতবা শোনা ও ইবাদত-বন্দেগিতে হজের মূল অনুষ্ঠান পালন করেন প্রায় ২৫ লাখ পূণ্যার্থী।
বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন খুতবা পাঠ সরাসরি স
bdnews24