২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরের অর্ধশত গ্রামে শুক্রবার ঈদ

সারাদেশে শনিবার ঈদ উদযাপন হলেও চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫০ গ্রামের মুসলমানরা তা শুক্রবার করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2009, 11:05 AM

Updated : 26 Aug 2022, 12:25 PM

চাঁদপুর, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে শনিবার ঈদ উদযাপন হলেও চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫০ গ্রামের মুসলমানরা তা শুক্রবার করবে। সৌদি আরবে শুক্রবার ঈদুল আজহা উদযাপন হবে। তাদের সঙ্গে মিল রেখে চাঁদপুর ছাড়াও বরগুনা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চট্টগ্রামের কয়েকটি এলাকার বাসিন্দারা ঈদ উদযাপন করে আসছে। হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফের পীর আবু জোফার বৃহস্পতিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদসহ প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালন করে থাকেন। তিনি জানান, তার ইমামতিতে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে ঈদের প্রধান জামায়াত সাদ্রা মাঠে অনুষ্ঠিত হবে। এ খবর জানিয়ে এলাকায় মাইকিংও করা হয়েছে। সাদ্রা ছাড়াও চাঁদপুরের যেসব গ্রামে আগাম ঈদ হবে, সেগুলো হলো- হাজীগঞ্জ উপজেলার সমেশপুর, আলীপুর, বলাখাল, মনিহার, ভোলাচোঁ, জাকনি, সোনাচোঁ, প্রতাপপুর, বাসারা; ফরিদগঞ্জ উপজেলার উভারামপুর, উটতলী, মুন্সিরহাট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, সুরঙ্গচর, বালুথুবা, কাইতাপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর; মতলবের দশানী, মোহনপুর, পাঁচানীসহ শাহরাস্তি ও কচুয়া উপজেলার কয়েকটি গ্রাম। বরগুনার যেসব স্থানে শুক্রবার ঈদ উদযাপন হবে, সেগুলো হলো- সদর উপজেলার সদর ইউনিয়নের পাজরাভাঙ্গা, কালিরতবক, গৌরীচন্না ইউনিয়নের ধুপতি, গৌরীচন্না, বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী, কুকুয়া ইউনিয়নের কুকুয়া, পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের সিংরাবুনিয়া ও কাকচিড়া গস্খাম। বেতাগীর বকুলতলী মালেক চেয়ারম্যানের বাড়ি, আমতলীর গোজখালী শাহসাবের বাড়ি ও কুকুয়ায় আলাদা ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। বরগুনার হাইস্কুল সড়কের মোখলেসুর রহমান শরীফ জানান, তারা হজরত কাদেরিয়া চিশতিয়া তরিকাপন্থী। তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ করে থাকেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০০ ঘ.