২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী মহানগর বিএনপি সভাপতি মিনু

সাবেক মেয়র মিজানুর রহমান মিনু রাজশাহী মহানগর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন শফিকুল হক মিলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2009, 07:52 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

রাজশাহী, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক মেয়র মিজানুর রহমান মিনু রাজশাহী মহানগর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন শফিকুল হক মিলন। দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিনু নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তবে সাধারণ সম্পাদক পদে কয়েকজন প্রার্থী ছিলেন। মহানগরীর উত্তরা কমিউনিটি সেন্টারে বুধবার রাতে এই কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম দুলালের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে নগরীর চার থানা ও ৩০ ওয়ার্ডের ২৮৪ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। কমিটির অন্য সদস্যদের নির্বাচনের ভার সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর বলে ঘোষণা দেন জয়নাল আবদীন ফারুক। রাত ১০টার দিকে কাউন্সিল অধিবেশন শেষ হয়। এর আগে বিকেল ৩টায় জয়নাল আবদীন ফারুক জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে কাউন্সিল উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মিজানুর রহমান মিনু, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আজিজুর রহমান, মহিলাদল নেত্রী জাহান পান্না ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/০০৩০ ঘ.