২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ডাকাতের গুলিতে আহত ৪, আটক ২

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নন্দনকোলা গ্রামে মঙ্গলবার বিকালে ডাকাতের গুলিতে চার গ্রামবাসী আহত হয়েছেন। এ সময় গ্রামবাসী দুই ডাকাতকে পিটুনি দিয়ে একজনের চোখ তুলে ফেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2009, 05:05 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

মুন্সীগঞ্জ, নবেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নন্দনকোলা গ্রামে মঙ্গলবার বিকালে ডাকাতের গুলিতে চার গ্রামবাসী আহত হয়েছেন। এ সময় গ্রামবাসী দুই ডাকাতকে পিটুনি দিয়ে একজনের চোখ তুলে ফেলে। ঘটনাস্থল থেকে পুলিশ ডাকাতদের ব্যবহৃত দুইটি পিস্তল ও একটি পাইপগান উদ্ধার করেছে। আহত গ্রামবাসীরা হলেন সজিব (১২), শাহজাহান (৪০), লক্ষণ বাড়ৈ (৩৫) ও মো. ফারুক (৩৫)। এ ছাড়া আটক দুই ডাকাত হলেন উপজেলার ব্রজেরহাটি গ্রামের বিপন (২৫) ও হাসান (২৫)। বিপনের দুই চোখ উপড়ে ফেলেছে গ্রামবাসীরা। আহত সবাইকে সিরাজদিখানের ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সিরাজদিখান থানার উপ-পরিদর্শক নাজমুল হাসান বলেন, গ্রামে ডাকাতি হবে আশঙ্কা থেকে সোমবার রাতে পুলিশ ও গ্রামবাসী পুরো এলাকা ঘিরে রাখে। মঙ্গলবার সারাদিন ঘেরাও থাকার পর বিকাল ৪টার দিকে হঠাৎ ডাকাতরা গুলি ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করলে এলাকাবাসীর হাতে দু'জন ধরা পড়ে গণপিটুনির শিকার হয়। এ সময় ডাকাতের গুলিতে চার এলাকাবাসী আহত হয়। পুলিশ সুপারিনটেনডেন্ট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৬ ঘ.