ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পরিচালক পদে সেনাবাহিনীর এক কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে মেজর তুষার বিন ইউসুফকে ওই পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়।
বিটিআরসির চেয়ারম্যান পদে বর্তমানে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউদ্দিন আহম্মেদ কর্মরত। এছাড়াও কয়েকজন সেনা কর্মকর্তা ওই সংস্থায় প্রেষণে কাজ করছেন।
বিটিআরসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সংস্থায় এখন তিনজন পরিচালক রয়েছেন। তার সঙ্গে যোগ হলেন মেজর তুষার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/আরএ/এমআই/১৭৩৩ ঘ.
bdnews24