২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভ্যন্তরীণ অভিবাসনের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে অভ্যন্তরীণ অভিবাসনের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2009, 04:43 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে অভ্যন্তরীণ অভিবাসনের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে শনিবার। গোলটেবিলে অভিমত দেওয়া হয় জনবিস্ফোরণের শিকার এ দেশে অপরিকল্পিত অভ্যন্তরীণ অভিবাসন নতুন সমস্যার জন্ম দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগ সিনেট ভবনে এর আয়োজন করে। মূল প্রবন্ধে বিভাগের অধ্যাপক ড. এ কে এম নুরুন নবী বলেন, "বর্তমানে বাংলাদেশে জনসংখ্যার প্রায় ৯ দশমিক ৬ ভাগ অভ্যন্তরীণভাবে মাইগ্রেটেড হয়েছে। ১৯৫০ সালে এর পরিমাণ ছিল মাত্র ২ দশমিক ৩ ভাগ। জনসংখ্যার বিচারে বর্তমান সংখ্যাটি প্রায় ১ কোটি ৩১ লাখ।" অপরিকল্পিত অভিবাসনের 'কুফল' থেকে দেশকে রক্ষা করতে এ ব্যাপারে নতুন দৃষ্টিভঙ্গি ও বহুমুখী উদ্যোগ প্রয়োজন বলে মত দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। উপাচার্য বলেন, "জনসংখ্যার ভারে বাংলাদেশের অত্যন্ত খারাপ অবস্থা যাচ্ছে। ক্ষুদ্র এ দেশটিতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ বাস করে। ফলে এ দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা অনেক ক্ষেত্রেই সরকারের পক্ষে সম্ভব হয় না। উপরন্তু এ ক্ষেত্রে অপরিকল্পিত ও সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কারণে অভ্যন্তরীণ মাইগ্রেশন নতুন নতুন সমস্যার জন্ম দিচ্ছে।" বিভাগের চেয়ারম্যান মোঃ মেহেদি হাসান খানের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, ইউএনএফপিএ'র বাংলাদেশ প্রতিনিধি আর্থার আরকান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২২৩৩ঘ.