২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগ নেতার বাড়ির সামনে বোমা বিস্ফোরণ

নরসিংদী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমানের বাড়ির সামনে শুক্রবার সকালে একটি বোমা বিস্ফোরিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2009, 10:55 AM

Updated : 26 Aug 2022, 12:23 PM

নরসিংদী, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমানের বাড়ির সামনে শুক্রবার সকালে একটি বোমা বিস্ফোরিত হয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সকাল সাতটার দিকে শহরের দক্ষিণ কান্দাপাড়া এলাকায় হাবিবুর রহমানের বাড়ির ফটকে বিকট শব্দে বোমাটি বিস্ফোরণের পর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। সদর থানার ওসি শামীম হোসেন জানান, এটি পটকা জাতীয় বোমা। বিস্ফোরণের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬৪০ ঘ.