২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে দেড় হাজার বোতল ফেনসিডিল আটক

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় শুক্রবার সকালে দেড় হাজার বোতল ফেনসিডিল আটক করেছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2009, 10:55 AM

Updated : 26 Aug 2022, 12:23 PM

জয়পুরহাট, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের হাকিমপুর উপজেলায় শুক্রবার সকালে দেড় হাজার বোতল ফেনসিডিল আটক করেছে বিডিআর। উপজেলার ডাঙ্গাপাড়া নামক স্থানে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এসব ফেনসিডিল আটক করা হয় বলে জয়পুরহাট-৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রকিবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি বলেন, বিপুল পরিমান ফেনসিডিল ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে- এমন খবর পেয়ে প্রাইভেটকারটি আটক করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬৩৫ ঘ.