২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলেল শ্রদ্ধায় সুফিয়া কামালকে স্মরণ

মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার কবি সুফিয়া কামালকে স্মরণ করেছে বিভিন্ন সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2009, 10:39 AM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার কবি সুফিয়া কামালকে স্মরণ করেছে বিভিন্ন সংগঠন। সকালে আজিমপুর কবরস্থানে কবির কবরে ফুল দেয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, সুফিয়া কামাল স্মৃতি সংসদসহ নানা সংগঠন। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আলোচনা অনুষ্ঠানের আয়োজনও করা হয়। সুফিয়া কামাল ১৯৯৯ সালের ২০ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান। তার জন্ম ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে। সুফিয়া কামাল ছিলেন একাধারে ছিলেন কবি, নারীমুক্তি সংগ্রামের নেত্রী এবং ধর্মান্ধতা ও সা