ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭ থেকে ২৯ নভেম্বর সংবাদপত্র অফিস বন্ধ থাকবে।
বৃহস্পতিবার সংবাদপত্র মালিক সমিতি (নোয়াব) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আগামী ২৮ নভেম্বর উদযাপিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা 'কোরবানীর ঈদ'। এ উপলক্ষে ঈদের দিন এবং তার আগের ও পরের দিন ছুটি থাকবে। এ কারণে আগামী ২৮,২৯ ও ৩০ নভেম্বর পত্রিকা প্রকাশিত হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/১৯৪৭ঘ.
bdnews24