ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরের তৃতীয় প্রান্তিক শেষে ১ হাজার ৮০১ কোটি টাকা আয় করেছে গ্রাহক সংখ্যার দিক দিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংক। একই সময়ে প্রতিষ্ঠানটির এআরপিইউ (গ্রাহক প্রতি গড় রাজস্ব) বেড়েছে শতকরা ৬ ভাগ।
বুধবার বাংলালিংক-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে বলা হয়, ২০০৯ সালের সেপ্টেম্বর নাগাদ বাংলালিংকের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২১ লাখ,যা গত বছরের এই সময়ের তুলনায় শতকরা ২০ ভাগ বেশি। এছাড়া মার্কেট শেয়ার বেড়েছে ২৪ দশমিক ১০ ভাগ।
তৃতীয় প্রান্তিক শেষে গত বছরের একই সময়ের তুলনায় শতকরা ২৫ ভাগ বেশি আয় হয়। গ্রাহক সংখ্যা ও ইন্টারকানেকশন ব্যয় হ্রাস এবং আয় বাড়ার কারণে ২০০৯ সালের প্রথম ন'মাসে বাংলালিংক ৬৬৫ কোটি টাকা ইবিআইটিডিএ অর্জন করেছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ওরাসকম টেলিকম হোল্ডিং (ওটিএইচ) এর অঙ্গ প্রতিষ্ঠান দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংক বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে গ্রাহক সেবার মান এবং নেটওয়ার্ক কাভারেজ স
bdnews24