নারায়ণগঞ্জ, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক নির্মূল, পরিবেশ দূষণ রোধ ও জঙ্গিবিরোধী কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এসব বিষয়ে আলোচনা হয়।
এতে বক্তারা বলেন, জেলার বিভিন্ন স্থানে মাদকের ব্যাপক বিস্তৃতি ঘটেছে। মাদক নির্মূলে কোনো কার্যকর পদক্ষেপ নেই। প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে। রূপগঞ্জে দুই জঙ্গি ধরা পড়েছে। এ থেকে বোঝা যায় নারায়ণগঞ্জে জঙ্গিদের বিচরণ রয়েছে। মসজিদে শুক্রবার জুম্মায় খুতবা পাঠের সময় জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য রাখার অনুরোধ কার্যকর করা হচ্ছে না।
তারা বলেন, সোনারগাঁওয়ে দুটি কারখানার কারণে পরিবেশ দূষণ ঘটছে। শহরে যানজট প্রকট হয়ে উঠেছে। কেন্দ্রীয় বাস টার্মিনালে যেখানে সেখানে বাস রাখা হয়। অবৈধ রিকশা নির্বিঘে
bdnews24