২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মইন এর বিরুদ্ধে মানহানি মামলার শুনানি হয়নি

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মইন উ আহমেদের বিরুদ্ধে মানহানির দাবিতে ক্ষতিপূরণ মামলায় মঙ্গলবার শুনানি হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2009, 02:33 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মইন উ আহমেদের বিরুদ্ধে মানহানির দাবিতে ক্ষতিপূরণ মামলায় মঙ্গলবার শুনানি হয়নি। মামলার বাদি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আদালতে হাজির থাকলেও তার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন উপস্থিত না হওয়ায় ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ এস এম সাইফুল ইসলাম আগামী ২৫ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন। ওই দিন টুকুর দায়ের করা মামলার আরজি খারিজের ওপর শুনানি হবে। ২০০৭ সালের ২৭ মার্চ মুক্তিযোদ্ধাদের এক অনুষ্ঠানে তৎকালীন সেনাপ্রধান মইন উ আহমেদ ইকবাল হাসান মাহমুদ টুকুকে ইঙ্গিত করে বলেছিলেন, বিএনপি- জামায়াত জোট সরকারের আমলে বিদ্যুৎ খাতে ২০ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। জেনারেল মইনের এই বক্তব্যে মানহানি হয়েছে দাবি করে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে টুকু এ মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২০২৮ঘ.