ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতির প্রেসসচিব হিসেবে যোগ দিয়েছেন যুগ্ম সচিব এ কে এম নেছার উদ্দিন ভূঞা।
মঙ্গলবার বঙ্গভবনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
আবদুল আওয়াল হাওলাদারের স্থলাভিষিক্ত হলেন নেছার।
বিসিএস এর ১৯৮২ ব্যাচের কর্মকর্তা নেছার চাকরি জীবনে ১২টি মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি গণযোগাযোগ অধিদপ্তর, জাতীয় সংসদ সচিবালয়, জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট এবং বাংলাদেশ বস্ত্র শিল্প কর্পোরেশনের পরিচালক পদেও কর্মরত ছিলেন।
নেছার ২০০৩ সালে উপ সচিব এবং ২০০৬ সালে যুগ্ম সচিব হিসাবে পদোন্নতি পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এমআই/১৮৫২ ঘ.
bdnews24