২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থমন্ত্রী ও আইনমন্ত্রী বিদেশ গেলেন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং আইনমন্ত্রী শফিক আহমেদ বিদেশ গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2009, 11:31 AM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং আইনমন্ত্রী শফিক আহমেদ বিদেশ গেছেন। তুরস্ক সফর শেষে অর্থমন্ত্রী ফিরবেন ২৩ নভেম্বর এবং কানাডা থেকে আইনমন্ত্রী ফিরবেন ২৭ নভেম্বর। এক তথ্য বিবরণীতে জানানো হয়, অর্থমন্ত্রী তুরস্কের উদ্দেশে মঙ্গলবার ঢাকা ছেড়েছেন। তিনি আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক যৌথ অর্থনৈতিক কমিশন সভায় অংশ নেবেন। এরপর তুরস্ক থেকে তিনি সংযুক্ত আরব আমিরাতে যাবেন। সেখানে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত যৌথ অর্থনৈতিক কমিশনের সভায় যোগ দেবেন তিনি। আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শফিক আহমেদ সোমবার রাতে কানাডার উদ্দেশে ঢাকা ছাড়েন। কানাডার মামলা ব্যবস্থাপনা এবং আইন অনুবাদ কার্যক্রম পর্যবেক্ষণই মন্ত্রীর এ সফরের লক্ষ্য। এছাড়া তিনি কানাডার প্রধান বিচারপতি, এমপি এবং অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বর্তমানে ইতালিতে রয়েছেন। তিনি জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার সম্মেলনে অংশ নিচ্ছেন। আগামী বৃহস্পতিবার বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত রায়ের দিন নির্ধারিত আছে। সে জন্য সফর সংক্ষিপ্ত করে সেদিন সকালেই দেশে ফিরছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৭০০ ঘ.