২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রসফায়ার নিয়ে প্রশ্ন হাইকোর্টের

মানবাধিকার সংগঠনগুলোর অব্যাহত সমালোচনার পর এবার 'ক্রসফায়ার' নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2009, 09:30 AM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবাধিকার সংগঠনগুলোর অব্যাহত সমালোচনার পর এবার 'ক্রসফায়ার' নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে মঙ্গলবার সরকার ও র‌্যাবের কাছে জানতে চেয়েছে, মাদারীপুরে রোববার র‌্যাবের সঙ্গে ক্রসফায়ারে দুই সহোদরের মৃত্যুর ঘটনাটি কেন আইন বর্হিভূত ঘোষণা করা হবে না? বিচারপতি এএফএম আবদুর রহমান ও বিচারপতি ইমদাদুল হক আজাদের বেঞ্চ সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখে এ আদেশ দেন। স্বরাষ্ট্র সচিব, র‌্যাবের মহাপরিচালকসহ চারজনকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আদেশের জবাব দিতে বলা হয়েছে। রোববার রাতে র‌্যাবের সঙ্গে কথিত ক্রসফায়ারে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী লুৎফর খালাসী (৪০) ও তার ভাই খায়রুল খালাসী (৩৮) নিহত হন। নিহত লুৎফরের ছেলে বাবলু খালাসী শনিবার এক সংবাদ সম্মেলনে আশঙ্কা প্রকাশ করেছিলেন, তার বাবা ও চাচাকে 'ক্রসফায়ারে' মেরে ফেলা হতে পারে। ক্রসফায়ার নিয়ে দেশ-বিদেশের মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবাদ সরকার এতোদিন প্রত্যাখ্যান করে আসছিলো। হাইকোর্টের আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মো. ইজারুল হক আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন দেখে হাইকোর্ট এই সুয়োমোটো রুল জারি করেছে।" 'ক্রসফায়ারে' নিহত দুই ভাই চরমপন্থী দলের সদস্য বলে র‌্যাবের দাবি। তাদের আরেক ভাইও এর আগে 'ক্রসফায়ারে' নিহত হয়। সন্ত্রাস দমনে ২০০৪ সালের ২৬ মার্চ বিশেষ বাহিনী র‌্যাব গঠনের পরই ক্রসফায়ার বিষয়টি আলোচনায় উঠে আসে। র‌্যাবের পরিসংখ্যান অনুযায়ী, শুরু থেকে গত ৩১ আগস্ট পর্যন্ত ৪৭২টি ঘটনায় ৫৭৭ জন 'ক্রসফায়ারে' মারা গেছে। অধিকাংশ মৃত্যুর ক্ষেত্রেই র‌্যাবের বিবরণ একই ধরনের। '.... এলাকায় ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ করে গুলি ছুড়লে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের বন্দুকযুদ্ধের এক পর্যায়ে মারা যায় ....। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম নয় মাসে র‌্যাব ও পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ৮০ জনের বেশি মারা যায় বলে মানবাধিকার সংগঠন অধিকার জানায়। তাদের পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চরমপন্থী দমন অভিযানের মধ্যে শুধু গত আগস্ট মাসেই 'ক্রসফায়ারে' ১৯ জন নিহত হয়। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 'ক্রসফায়ারের' নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাচ্ছে। তবে সে অভিযোগ প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন স