২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রীড ফার্মার ব্যবস্থাপনা পরিচালকের জামিন নাকচ

ভেজাল প্যারাসিটামল তৈরির জন্য অভিযুক্ত রীড ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের জামিনের আবেদন নাকচ করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2009, 03:39 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভেজাল প্যারাসিটামল তৈরির জন্য অভিযুক্ত রীড ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের জামিনের আবেদন নাকচ করেছে আদালত। রোববার অভিযুক্তের পক্ষে ঢাকার ড্রাগ আদালতে জামিনের আবেদন করা হলে বিচারক গোলাম মুর্তজা মজুমদার তা নামঞ্জুর করেন। গত ১৯ অক্টোবর মিজানুর রহমান ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে বিচারক কোম্পানির পরিচালক আবদুল গনি এবং ফার্মাসিস্ট মাহবুবুল ইসলাম ও এনামুল হকের সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন। রীড ফার্মাসিউটিক্যালসের ভেজাল ও নিুমানের ওষুধ সেবন করে কিডনি অকেজো হয়ে ২৮ শিশুর মৃত্যু হয়। এই ঘটনায় গত ১১ আগস্ট মিজানুর রহমান ও তার স্ত্রী বেগম শিউলী রহমানসহ ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২১৩৫ঘ.