চট্টগ্রাম, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কলা অনুষদের ভর্তি পরীক্ষায় ১৬ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
রোববার সকালে পরীক্ষা চলার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন এদের আটক করে হাটহাজারী থানা পুলিশে সোপর্দ করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক ১৬ জন জাল প্রবেশপত্র তৈরি করে পরীক্ষায় অংশ নিচ্ছিল।
গত শনিবার চবি আইন অনুষদের (ঙ ইউনিট) ভর্তি পরীক্ষায়ও ২২ জন ভুয়া পরীক্ষার্থী আটক করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/ডিডি/এসকে/২০৪১ঘ.
bdnews24