ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখতে এনজিওগুলোর ক্ষুদ্র ঋণের সুদের পরিমাণ কমানো উচিত বলে মন্তব্য করেছেন স্পিকার আবদুল হামিদ।
রোববার 'দারিদ্র্য বিমোচনে পৌরসভার ভূমিকা' শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন।
বাংলাদেশ পৌরসভা সমিতি (এমএবি) সিরডাপ মিলনায়তনে এর আয়োজন করে।
আলোচনায় পৌর মেয়র-কাউন্সিলররা এনজিও'র ক্ষুদ্র ঋণ হতদরিদ্রদের আরো দরিদ্র করে ফেলছে বলে মন্তব্য করেন। এতে শঙ্কা প্রকাশ করে স্পিকার আবদুল হামিদ বলেন, " পৌরসভা কিংবা এনজিও যে-ই দিক না কেন ক্ষুদ্র ঋণ ভালো। তবে এনজিওগুলোর ক্ষুদ্র ঋণে সুদের পরিমাণ কমানো উচিত।"
স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশে স্পিকার বলেন, "জনগণকে ভালো কাজ করার প্রতিশ্র"তি দিয়ে নির্বাচিত হয়েছেন আপনারা। এক্ষেত্রে কাজ করলেই কোনো ধরনের দ্বন্দ্ব থাকার অবকাশ নেই। কাজের মধ্যে স্বচ্ছতা-জবাবদিহিতা থাকতে হবে।"
মেয়র-কাউন্সিলর বা স্থানীয় প্রশাসনের মধ্যে শুধুমাত্র স্বার্থ জড়িত থাকলেই দ্বন্দ্বের সৃষ্টি হয় বলে মন্তব্য করেন স্পিকার। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ১০০ দিনের কর্মসূচির ১০-২০ ভাগ মাত্র কাজ হয়েছে উল্লে
bdnews24