২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ১৪৪ ধারা জারি

নওগাঁর আত্রাই উপজেলার সমাসপাড়া ফুটবল মাঠে একই সময়ে বিএনপি'র দুটি গ্র"প সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2009, 01:43 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

নওগাঁ, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর আত্রাই উপজেলার সমাসপাড়া ফুটবল মাঠে একই সময়ে বিএনপি'র দুটি গ্র"প সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রোববার সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত মাঠে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে। আত্রাই থানার ওসি মোফাজ্জল হোসেন জানান, বিশা ইউনিয়ন বিএনপি'র নেতা আব্দুল কাদের আকন্দ ও আব্দুল কাবের গ্র"প সকাল ১০টায় সমাসপাড়া ফুটবল মাঠে সভা আহবান করে। পুলিশ কর্মকর্তা বলেন, এলাকায় উত্তেজনা দেখা দেওয়ায় আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল উদ্দিন এ আদেশ জারি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৩০ ঘ.