২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরিফ আবারো ৪ দিনের সিআইডি হেফাজতে

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর ও বিএনপি নেতা আরিফুল ইসলাম আরিফকে দ্বিতীয় দফায় চার দিনের সিআইডি হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2009, 01:15 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর ও বিএনপি নেতা আরিফুল ইসলাম আরিফকে দ্বিতীয় দফায় চার দিনের সিআইডি হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। পাঁচ দিনের রিমান্ড শেষে রোববার আরিফকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে আরও জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মহানগর হাকিম মো. মোয়াজ্জেম হোসেন চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট মোখলেসুর রহমান বাদল, আব্দুর রহমান হাওলাদার রিমান্ড আবেদনের পক্ষে এবং অ্যাডভোকেট মহসীন মিয়া ও সানাউল্লা মিয়া রিমান্ড আবেদনের বিরুদ্ধে বক্তব্য রাখেন। এ সময় আরিফের জামিনও চাওয়া হয়। পল্টনে সিপিবি সমাবেশে বোমা হামলা মামলায় আরিফকে গত ১৫ সেপ্টেম্বর গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। পরে তাকে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কার্যলয়ে বোমা হামলা মামলায়ও গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/১৯০৯ ঘ.