২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত

রাজধানীর রামপুরায় রোববার সকালে বাসের ধাক্কায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2009, 07:24 AM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রামপুরায় রোববার সকালে বাসের ধাক্কায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত আরিফ হোসেন (২৪) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগে পড়তেন। রামপুরা থানার ওসি আলী আহমেদ হাশমী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে রামপুরা বাজারে রাস্তা পার হওয়ার সময় একুশে পরিবহনের একটি বাস আরিফকে ধাক্কা দেয়। গুরুতর আহত আরিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, আরিফ মারা গেছেন। ওসি জানান, বাসটিকে আটক করা হয়েছে। আরিফের বাসা পূর্ব রামপুরায়। তার বাবার নাম মিজানুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৩১৫ ঘ.